বাঘারপাড়া প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং আইসিটি প্রভাষক মিলন হোসেন কে হাতুড়িপেটার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামি এবং অনয একজন কে আটক করেছে।
বাঘারপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা ওসি ( তদন্ত ) মকবুল হোসেন মঙ্গলবার বিষয় টি নিশ্চিত করে জানান , এর আগে সোমবার রাতে মারপিটের শিকার প্রভাষক মিলন হসেনের স্ত্রী বাঘারপাড়া থানায় ৬ জন কে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হচ্ছেন- প্রধান আসামি মাগুরা জেলার শালিখা উপজেলার ভরতপুর গ্রামের রবিউল শিকদার ও অন্যরা হলেন- সবুজ হোসেন,শাকিল হোসেন, নুর নবি, ইসমেইল হোসেন ও নাজমুল শিকদার। এরা সবাই ভরতপুর গ্রামের বাসিন্দা।
মামলায় বলা হয়েছে, পারিবারিক কলহকে কেন্দ্র করে অভিযুক্তরা গত সোমবার দুপুরে চিত্রা মডেল কলেজের পাশে গাইদ্ঘাট জামে মসজিদের কাছে তারা মিলন হোসেন কে বেধড়কভাবে হাতুড়িপেটা করে গুরুতর জখম করে । মিলন হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে পড়লে আসামীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থীরা এসে মিলন হোসেন কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গ্রেফতারকৃত দুইজন কে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন জানিয়েছেন। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।