1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার নয়ন ফুটবল প্রশিক্ষণে ব্রাজিলে যাচ্ছে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাঘারপাড়ার নয়ন ফুটবল প্রশিক্ষণে ব্রাজিলে যাচ্ছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৩৪১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

রাকিব হাসান, বাঘারপাড়া থেকে।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোর নয়ন হোসেন, বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া গ্রামের শহীদ মোল্লার ছেলে। নয়ন অধিকতর উন্নত ফুটবল প্রশিক্ষণের জন্য ব্রাজিলে যাওয়ার সুযোগ পেয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশের মধ্যে ১১জন ফুটবলারকে বাছাই করেছে। যার মধ্যে যশোরের বাঘারপাড়ার নয়ন হোসেন একজন।

নয়ন যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমীর একজন ছাত্র। ২০২০ সালে সে এখানে ভর্তি হয়। এ একাডেমীর মাধ্যমে তার ফুটবলের অগ্রযাত্রা শুরু। ছোটবেলা থেকে নয়ন ফুটবল খেলতে ভালোবাসেন। মায়ের অনুপ্রেরণা তার ফুটবল খেলার বড় শক্তি। ব্রাজিলে প্রশিক্ষণে যাওয়ার ব্যাপারে তিনি বলেন মা বাবা সহ এলাকার সকলে অনেক খুশি হয়েছে। ভবিষ্যৎ এ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়াতে চান এমনটাই তিনি মুঠোফোনে জানিয়েছেন এ প্রতিবেদককে।

ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেদেশের আকাশের বড় একটা অংশ ছেয়ে যায় ব্রাজিলের পতাকায়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সে সময়ের দৃশ্য দেখে অবাক হয়েছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলীয় রাষ্টদূত জোয়াও তাবাজারা দি অলিভিয়েরা জুনিয়র। সেই ভালোবাসার প্রতিদান ও বাংলাদেশের জন্য কিছু করার লক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের চেষ্টায় দ্বিতীয় বারের মত ব্রাজিলে যাওয়ার সুযোগ পাচ্ছে দেশের ১১ জন কিশোর ফুটবলার।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। তাদের নিয়ে শুরু হয় বিকেএসপির মাঠে দুই মাসের ক্যাম্প । সেখান থেকে সেরা ১১ জনকে বাছাই করে ব্রাজিলে পাঠানোর জন্য চুড়ান্ত করা হয়। যে দলের ভিতরে রয়েছে বাঘারপাড়ার নয়ন হোসেন।

নয়নের উস্তাদ শামসুল হুদা একাডেমীর কোচ কাজী মারুফ হোসেন বলেন, নয়ন তার একজন ছাত্র। ব্রাজিল থেকে প্রশিক্ষণ শেষে দেশে এসে যদি ধারাবাহিকতা বজায় রাখে তাহলে সে নিশ্চয় ভালো মানের ফুটবল খেলোয়াড় হবে। পাশাপাশি বয়স ভিত্তিক খেলা শেষে জাতীয় পর্যায়ে এগিয়ে যাবে।

নয়নের ব্রাজিল প্রশিক্ষণের সুযোগ পাওয়া সম্পর্কে জানতে চাইলে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারি বলেন , নয়ন বাঘারপাড়ার মুখ উজ্জল করেছে। তাকে নিয়ে আমরা গর্বিত । সে ব্রাজিলে যাওয়ার আগে আমরা তাকে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষে সংবর্ধনা দিবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar