1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন বাবলু কুমার সাহা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

যশোরের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন বাবলু কুমার সাহা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১১০৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাঘারপাড়া উপজেলার ৪নং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান বাবলু কুমার সাহা। বাংলাদেশ পল্লী চেয়ারম্যান উন্নয়ন সংস্থা সম্প্রতি এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাছাই পর্বে যশোর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ‘মহান স্বাধীনতা পদক ও বিজয় পদক-২০২২’ এর জন্য তাকে নির্বাচিত করেছেন।

সততা, ন্যায়-নিষ্ঠার সঙ্গে সামাজিক ও সমাজসেবায় জনগণের মধ্যে বিশেষ ভূমিকা ও অবদান রাখায় তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী মে মাসের যেকোন দিন ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ভবনে বিজয় মিলন মেলা অনুষ্ঠানে তাকে সম্মাননার উপহার দেওয়া হবে বলে জানা গেছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,শিল্প মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি মমতাজ বেগম এমপি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসেন মাতুব্বর, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, স্থানীয় সরকার অধিদপ্তরের পরিচালক শেখ আক্তারুজ্জামান, বিশিষ্ট সংগীতশিল্পী আঁখি আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পল্লী চেয়ারম্যান উন্নয়ন সংস্থার জার্মান উপদেষ্টা এল এন আইনুন লুইস।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar