1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পবিত্র রমজানে ব্রিটিশ গবেষক ড. মার্ক সি থমপসনের ইসলাম ধর্ম গ্রহন - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে

পবিত্র রমজানে ব্রিটিশ গবেষক ড. মার্ক সি থমপসনের ইসলাম ধর্ম গ্রহন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪২৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তিবর্গের ইসলাম গ্রহণের মতো ব্রিটিশ গবেষক ড. মার্ক সি থমপসন ও ইসলাম ধর্ম গ্রহন করেছেন।

ব্রিটিশ এই গবেষক গত ৮ এপ্রিল (শুক্রবার) পবিত্র রমজান মাসের সপ্তম দিন ইসলাম ধর্ম গ্রহন করেন। ড. মার্ক সি থমপসন দুই দশক ধরে সৌদি আরবে অবস্থান করছেন। বিশিষ্ট এই গবেষক ইসলাম ধর্ম গ্রহন করায় গত ১২ এপ্রিল সৌদি প্রিন্স ও সাবেক কুটনীতিবিদ তুর্কি আল ফয়সাল তাঁকে উপহার দিয়ে শুভেচ্ছা জানান।  

এক টুইট বার্তায় জানা যায়, কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ এর পরিচালনা পর্ষদের সভাপতি প্রিন্স তুর্কি আল ফয়সাল ড. মার্ক সি থমপসনকে শুভেচ্ছা জানান।

এ সময় তাঁর পক্ষ থেকে ড. মার্ককে পবিত্র কোরআনের সপ্তদশ শতাব্দির প্রাচীন পাণ্ডুলিপি উপহার দেওয়া হয়। মূল্যবান এ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ব্রিটিশ গবেষক।  

রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সোসিও-ইকোনোমিক প্রোগ্রামের সিনিয়র রিসার্চার হিসেবে দায়িত্ব পালনরত ড. মার্ক সি থমপসন ২০০১ সালে সৌদি আরবে আসার পরে দেশটির শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও অধ্যাপনা করেন। করছেন।

২০১২ সালে এ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার আগে তিনি কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারালস এ মিডলইস্ট স্টাডিজের সহকারি অধ্যাপক ছিলেন। সেখানে তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বায়ন বিষয়ে পড়াতেন। এর আগে তিনি প্রিন্স সুলতান ইউনিভার্সিটি এবং সৌদি ন্যাশনাল গার্ড স্কুল অফ সিগন্যালে পড়িয়েছেন।

ড. মার্ক ইংল্যান্ডের এক্সেটার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজ থেকে পিএইডডি ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X