1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বক্তব্যের শেষে “জয় বাংলা” বললেন না মির্জাগঞ্জের ইউএনও - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০ পোশাক কারখানা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ, ৭০ কারখানায় ছুটি ৩২ বন্ধ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

বক্তব্যের শেষে “জয় বাংলা” বললেন না মির্জাগঞ্জের ইউএনও

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৭২ জন খবরটি পড়েছেন

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের বিরুদ্ধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশে বক্তব্যের শেষে “জয় বাংলা” শ্লোগান না দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনাতায়নে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিশেষ অতিথির বক্তব্যে “জয় বাংলা” শ্লোগান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। উপজেলা পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও সরকারি প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে তার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন করেছেন তাঁরা ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোঃ আশরাফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাজিদ হোসেন।

জানা যায়, অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের পরিচালক, মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত), উপজেলা কৃষি কর্মকর্তা, পটুয়াখালী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তাঁদের বক্তব্য শেষে “জয় বাংলা” বলে বক্তব্য শেষ করেন। শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসই বিশেষ অতিথির বক্তব্যে একবারও “জয় বাংলা” উচ্চারণ করেননি এবং “জয় বাংলা” না বলেই বক্তব্য শেষ করেন। এতে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানিয়া ফেরদৌস সত্যতা স্বীকার করে বলেন, এখানে আমি ছাড়াও অনেকে “জয় বাংলা” বলেনি তবে আমারটাই মনে রাখলো!

উল্লেখ্য, গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত সরকারি গেজেটে নির্দেশ দিয়ে বলা হয়, রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যের শেষে “জয় বাংলা” শ্লোগান দিতে হবে। প্রজ্ঞাপনের ‘খ’ নম্বরে বলা হয় ‘সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে “জয় বাংলা” শ্লোগান উচ্চারণ করিবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar