1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি এ্যান্ড্রু সাইমন্ডস নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি এ্যান্ড্রু সাইমন্ডস নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৩৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস অস্ট্রেলিয়ার টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) রাত ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারালেন অস্ট্রেলীয় এ ক্রিকেট কিংবদন্তি। খবর সিএনএনের।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে এ ঘটনাটি ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ এখন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।

তার গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার সময় উল্টে যায়। পুলিশ বলছে, প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে, শনিবার রাত ১১টার দিকে হার্ভে রেঞ্জ রোডের ওপর দিয়ে গাড়িটি যাচ্ছিল।

শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে সাইমন্ডসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও গভীর চোটের কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান এক সময়ের আলোচিত এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দুবার বিশ্বকাপও জিতেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন্ডসের অভিষেক ঘটে ১৯৯৮ সালে। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে প্রথম অভিষেক ঘটে এ অলরাউন্ডারের। ঝাঁকড়া চুলের সাইমন্ডস পরিচিত ছিলেন রয় নামে। একদিনের ক্রিকেটে ৫০৮৮ রান করেছিলেন তিনি। নিয়েছিলেন ১৩৩ উইকেট। টেস্টে দুটি শতরানসহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। নিয়েছিলেন ২৪ উইকেট। বিধ্বংসী ব্যাটার, কার্যকরী বোলার এবং দুর্দান্ত ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি।

সাইমন্ডস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০১২ সালে। এর পর ধারাভাষ্যকার হিসেবে মাইক হাতে তুলে নেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar