ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহে আত্মঘাতী বিস্ফোরণে তিন পাকিস্তানি সেনা ও তিন শিশু নিহত হয়েছে।
রোববার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়।
নিহত সেনারা হচ্ছেন- ল্যান্স হাভিলদার জুবায়ের কাদির(৩৩), সিপাহী উজাইর আসফার(২১) এবং সিপাহী কাসিম মাকসুদ(২২ )।
এসময় নিহত শিশুরা হচ্ছে- আহমেদ হাসান ( ১১), আট বছর বয়সী আহসান( ৮) ও আনুম(৪)।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ হামলায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন।