1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইউক্রেন কে ৪০ বিলিয়ন ডলার বরাদ্ধ যুক্তরাষ্ট্রের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ইউক্রেন কে ৪০ বিলিয়ন ডলার বরাদ্ধ যুক্তরাষ্ট্রের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৫৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর ঐতিহাসিক সদস্যপদ লাভের উদ্যোগে জো বাইডেনের সমর্থন জোরদারের লক্ষে মার্কিন কংগ্রেস বৃহস্পতিবার রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় ইউক্রেনের জন্য ৪ হাজার কোটি মার্কিন ডলারের (৪০ বিলিয়ন ডলার) বিশাল প্যাকেজ অনুমোদন করেছে।
এই ব্যয়বহুল প্যাকেজ নিয়ে শঙ্কা প্রকাশ করে ভোটাভুটি বন্ধ রাখার জন্য একজন সিনেটরের সংক্ষিপ্ত বক্তব্যের পরে ক্যামেরুনের ২০২০ সালের জিডিপি’র সমপরিমাণ অর্থের এই প্যাকেজটি অস্বাভাবিকভাবে দ্বিদলীয় সমর্থনে সিনেট ৮৬-১১ ভোটে পাস করেছে।

সিনেটে সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ‘ইউক্রেনের জন্য এই সাহায্য দাতব্য খাতের চেয়ে বেশী।’
ভোটের প্রাক্কালে তিনি বলেন, ‘আমেরিকার নিরাপত্তা এবং মূল কৌশলগত স্বার্থেও ভবিষ্যত এই লড়াইয়ের ফলাফলের দ্বারা নির্ধারিত হবে।’
প্যাকেজে ইউক্রেনের জন্য সাঁজোয়া যান তৈরি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ৬ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।
সরকারের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার জন্য প্রায় ৯ বিলিয়ন ডলার রাখা হয়েছে।

বিশ্বকে হতবাক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরুর পরে কংগ্রেস মার্চের মাঝামাঝি ইউক্রেনের জন্য ১৪ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়, যা ইতোমধ্যেই প্রায় ব্যয় হয়েছে।
রাশিয়া কিয়েভ দখলে ব্যর্থ হয়ে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে হামলা জোরদার করায় বাইডেন আবারো আর্থিক সহায়তার আহবান জানান।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভ গত সপ্তাহে ৪০ বিলিয়ন ডলারের প্যাকেজ অনুমোদন করেছিল কিন্তু  কেন্টাকি থেকে নির্বাচিত রিপাবলিকান ম্যাককনেলের মতো র‌্যান্ড পল সিনেটে দ্রুত ভোট ঠেকিয়ে দেন। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar