স্টাফ রিপোর্টার।।
অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক (অনুর্ধ¦-১৭) ফাইনাল খেলা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সোমবার বিকালে স্থানীয় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নওয়াপাড়া পৌরসভা ফুটবল একাদশ ৩-১ গোলে শ্রীধরপুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদলের রিয়াজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতার, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন প্রমুখ। শেষে অতিথিরা বিজয়ী দল, সেরা খেলোয়াড় ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।