বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।। মঙ্গলবার যশোরের বাঘারপাড়ায় জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এদিন সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় আগামী ১৫জুন থেকে ২১ জুন সারাদেশ ব্যাপি প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা বিষয়ক কৌশল তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান , সমাজসেবা কর্মকর্তা এ টি এম মাসুদ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুুবুল আলমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।