বাঘারপাড়া প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে পড়ে প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে।
নিহত লিমন হাসান লাদেন (২০) উপজেলার মহিরণ দক্ষিণ পাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা পারভিন বেগমের ছেলে । একই উপজেলার খলশি গ্রামের মৃত রফিক হোসেন তার পিতা ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লাদেন জন্ম গত ভাবে মানসিক প্রতিবন্ধী এবংমৃগীরোগী রোগে আক্রান্ত। বুধবার (২৫ মে) আনুমানিক দুপুর ২ টার দিকে সে গোসল করতে বাড়ি থেকে বের হয়ে পার্শবর্তী জনৈক আশরাফ মোল্যার পুকুরে যায়। ওই পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে মারা যায়।
নিহতের ভাইয়ের মেয়ে সুমাইয়া (২০) জানায়, সে লাদেন কে পুকুরের পানিতে নামতে এবং ডুব দিতেও দেখে। দীর্ঘ সময় পরেও লাদেন কে উঠতে না দেখে পাশের একজন কে বললেও সে কিছুই কানে না করে চলে যায়। এর পরে সুমাইয়া চিৎকার দিয়ে পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। সুমাইয়ার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এক পর্যায়ে লাদেন কে খুঁজে পেয়ে উপস্থিত লোকজনের সহায়তায় পানি থেকে তুলে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেসেখানকার কর্তব্যরত ডাক্তার চিন্ময় মিত্র পরিক্ষা করে মৃত ঘোষনা করেন।
বাঘারপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ফিরোজ উদ্দিন বিষয় টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।