1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪১৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহতরা হচ্ছে- বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকার হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে শান্তা (৮) এবং সাঈদ মোল্যার ছেলে হোসাইন (৫)।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানিয়েছেন, সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে শিশুদের মৃত্যু হয়। ওসি ফিরোজ উদ্দিন বলেন, পুকুরটি গভীর ও বাচ্চারা সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার বলেন, দুপুরে ওই এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের মধ্যে তিনজন পুকুরে ডুবে যায়। আরেক শিশু দৌড়ে বাড়ি ফিরে জানায়, অন্যরা পুকুরে ডুবে গেছে। তখন স্থানীয়রা পুকুরে নেমে এক এক করে শিশুদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তাদের নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার আল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।


শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar