বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি।। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাঘারপাড়ার আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আয়োজনে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার(৩১ মে) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী। বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, কৃষি কর্মকর্তা রুহল আমীন , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান ইমাম, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামনিক। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।