1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার বাকড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী ) কেন্দ্রীয় সম্মেলন শুরু - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঘারপাড়ার বাকড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী ) কেন্দ্রীয় সম্মেলন শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩১৫ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) দুইদিনব্যাপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনের কর্মসূচি শনিবার বাঘারপাড়ার বাকড়ীতে শুরু হয়েছে। বিকাল তিনটায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পতাকা উত্তোলন করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড তুষার কান্তি দাস ও কমরেড ইকবাল কবির জাহিদ। এরপর কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ । সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, দেশের জনগন বিপর্যয়ের মধ্যে দিনাতিপাত করছে। চাল ডাল, তেল, নুন, গ্যাস, জ্বালানি সহ দ্রব্যমূল্য বৃদ্ধি কষাঘাতে মানুষ জর্জরিত । দুর্নীতিবাজ সিন্ডিকেট ও সরকার এক অভিন্ন । তিনি এ পরিস্থিতিতে ভয়াবহ খাদ্য সংকট মোকাবেলায় রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল ও গম আমদানি করার জন্য সরকারের প্রতি আহবান জানায়।

তিনি আরো বলেন, ব্যর্থ গনবিরোধী এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সে কারণে সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনের সংস্কার ও নির্বাচনে অংশগ্রহনকারী দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন করতে হবে। তিনি বলেন এই সম্মেলন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ এক পার্টিতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা কর্মসূচি চুড়ান্ত করবে। আজ শুক্তবার সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar