1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২০০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ার সোনালী ব্যাংক নারিকেলবাড়ীয়া বাজার শাখার ম্যানেজার (ব্যবস্থাপক) কেএম শাহিদুজ্জামানের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। শিক্ষক থেকে শুরু করে কৃষকরা বাদ যাচ্ছে না তার হয়রানি থেকে। এমনকি ব্যাংক হিসাব অন্যত্র সরিয়ে নেওয়ার কথাও বলছেন অনেকে।

হয়রানির শিকার আগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির অভিযোগ করেছেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষে এডহক কমিটি গঠিত হয়। নিয়মানুসারে বে-সরকারি  শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের পরিচালনা কাঠামোও একই সাথে পরিবর্তন করতে হয়। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হবে। সে মোতাবেক নির্দিষ্ট সময়ে কমিটি পরিবর্তনের সত্যায়িত রেজুলেশনের ফটোকপি নিয়ে ব্যাংকে গেলে ম্যানেজার গ্রহণ না করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সত্যায়িত রেজুলেশন কপি আনতে বলেন। এ বিষয়ে একাধিকবার অনুরোধ করে কোনো প্রতিকার পাননি তিনি।

এমনকি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার ইমদাদ হোসেনের কথাও তিনি (ম্যানেজার) শোনেননি।  এ প্রধান শিক্ষক আরো জানান, তিনি ওই শাখা থেকে হিসাব অন্য শাখায় নিয়ে যাবেন।

সম্প্রতি সময়ে উপজেলার জয়পুর গ্রামের কৃষক আব্দুস সাত্তার নারিকেলবাড়ীয়া শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধের জন্য দুই কিস্তি বাকী ছিলো। এমন সময়ে ঐ কৃষকের পরিবারের বিশেষ কাজের জন্য বাঘারপাড়ার খাজুরা বাজার শাখা থেকে ১লক্ষ টাকা ঋণ নিয়ে নারিকেলবাড়ীয়া সোনালী ব্যাংক শাখায় জমা রাখেন। নির্দিষ্ট সময়ে কৃষক টাকা তুলতে গেলে পুরনো ঋণের টাকা কেটে ৭৪ হাজার টাকা দেন। এর ফলে পরিবারের আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে (নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি বাবলু সাহা’র ) অনুরোধও ম্যানেজার রাখেননি।

ম্যানেজারের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাষ্টার ইমদাদ হোসেন অভিযোগ করেন , মাত্র ১০ মাস হলো ম্যানেজার শাহিদুজ্জামান এ শাখায় এসেছেন। এসেই গ্রাহক হয়রানি শুরু করেছেন। ৩০ বছরের চাকুরির অভিজ্ঞতা এখন ভুল মনে হচ্ছে। তিনি আরও বলেন, আমার স্কুলে পাবলিক পরীক্ষার কেন্দ্র। এই পাবলিক পরীক্ষার হিসাব পরিচালনার জন্য একটি ব্যাংক হিসাব খোলা আছে, যা পরীক্ষার সময় লেনদেন হয়ে থাকে। কয়েকদিন আগে আমি এ হিসাবে টাকা জমা রাখি। কিন্তু কিছুদিন পরে ম্যানেজার বলেন, ‘এক বছরে লেনদেন না করায় আপনার হিসাবটা বন্ধ হয়ে গেছে’। শুধু এই না, তিনি আসার পর থেকেই গ্রাহকদের বিভিন্ন ভাবে ম্যানেজার শাহিদুজ্জামান হয়রানি করে চলেছেন।’

অভিযোগের বিষয়ে জানতে ম্যানেজার কেএম শাহিদুজ্জামান সাংবাদিকদের জানান, ‘যা কিছু করা হয়েছে, ব্যাংকের নিয়ম মোতাবেক করা হয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar