1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মৃত্যুদণ্ড বাতিল করছে মালয়েশিয়া - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

মৃত্যুদণ্ড বাতিল করছে মালয়েশিয়া

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৪৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মালয়েশিয়া বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করার ঘোষণা দিয়েছে । এখনও দেশটিতে হত্যা ও সন্ত্রাসবাদের মতো কিছু অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রচলন রয়েছে। তবে সেটি বাতিল হচ্ছে এবং এর বিকল্প সাজা কী হবে তা নির্ধারনের দায়িত্ব বিচারকদের হাতে তুলে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, মালয়েশিয়ায় ১১ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে। তবে এ নিয়ে পর্যালোচনা করে বিশেষজ্ঞদের একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মৃত্যুদণ্ডের বিকল্প নিয়ে ভাবছে সরকার। দেশটির আইনমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়ানকু জাফর এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, সরকার সকল পক্ষের অধিকার সুরক্ষিত এবং নিশ্চিত রাখার চেষ্টা করছে। 

বিবৃতিতে আরও বলা হয়, বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিলে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে। মাদক সংক্রান্তসহ মারাত্মক যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সেগুলোর জন্য বিকল্প সাজা কী হতে পারে তা নির্ধারণে নির্দেশনা দেবে আদালত। দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশের মতো মালয়েশিয়ার মাদক আইন অত্যন্ত কঠোর। পাচারকারীদের জন্য সেখানে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।

২০১৮ সালেই মালয়েশিয়া প্রথম মৃত্যুদণ্ড বাতিলের উদ্যোগ নেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar