1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য, হিন্দু যুবক গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য, হিন্দু যুবক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪৪৫ জন খবরটি পড়েছেন

মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় চন্দন হালদার (২০) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭জুন) রাত ৮টার দিকে উপজেলার দানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মন্তব্যকারী যুবক রাজাপুর গ্রামের অজিত হালদারের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার সরকারি এস এম কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

উত্তেজনার খবর পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিক তারা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে লোকজনকে সরিয়ে দেন। ওই হিন্দু পরিবারের বাড়িঘরে পরবর্তী হামলার আশঙ্কায় যুবকের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

সম্প্রতি হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে পিজেপি নেত্রী নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করায় শরণখোলার রাজাপুরের ধর্মপ্রাণ মানুষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় সন্ধ্যার দিকে চন্দন হালদারকে তার বাড়ি থেকে ধরে রাজাপুর বাজারে নিয়ে আসে উত্তেজিত জনতা।

এসময় বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কবির তালুকদারসহ কয়েকজন ওই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার করেন। এর পর মাগরিবের নামাজ শেষে শত শত মানুষ জড়ো হয়ে রাজাপুর বাজারে বিক্ষোভ করে ওই যুবকের শাস্তি দাবি করা হয়।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, চন্দন হালদার নামে এক যুবক তার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করায় স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত জনতা ওই যুবককে ধরে আনার পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বাজার কমিটির সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে ওই যুবক রক্ষা পায়।

পরে ওই যুবককে আটক এবং বাজার বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু পরিবারটির বাড়িঘরে হামলা এড়াতে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar