ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তৎকালীন মুখপাত্র নূপুর শর্মা কর্তৃক হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার প্রতিশোধ নিতে শিখদের উপাসনালয়ে হামলা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।
এএফপির খবরে বলা হয়েছে, আইএস তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাক- এ উল্লেখ করেছে, মহানবী (সা.)-কে অবমাননার প্রতিশোধ নিতে হামলা চালিয়েছে তারা আফগানিস্তানের কাবুলে একটি গুরুদুয়ারায় (শিখদের উপাসনালয়) বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
বন্দুকধারীরা গুরুদুয়ারায় ঢোকার আগেই ফটকের কাছে দাঁড়ানো প্রহরীকে গুলি করে হত্যা করে । ঢোকার পর আরেক প্রস্থ এলোপাথাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। তার কয়েক মিনিট পরই গুরুদুয়ারা সংলগ্ন এলাকায় পর পর দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
সিরসা জানান, শনিবারের পারকাশের সময় গুরুদুয়ারার ভেতরে ২৫ থেকে ৩০ জন আফগান শিখ উপস্থিত ছিলেন। ফটকের কাছে বন্দুকের গুলির শব্দ শোনার পরই তারা ছোটাছুটি করে গুরুদুয়ারা থেকে বেরোনোর চেষ্টা করেন এবং ১০-১২ জন সেই চেষ্টায় সফলও হন; কিন্তু বাকিরা বের হওয়ার আগেই বন্দুকধারীরা উপস্থিত হয়।
উল্লেখ্য গত ২৬ মে এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তৎকালীন মুখপাত্র নূপুর শর্মা। বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালও টুইটারে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে দেশ-বিদেশে উত্তেজনা চলার মধ্যে গতকাল শনিবার কাবুলে একটি গুরুদুয়ারায় বিস্ফোরণ হয়। এ ঘটনায় ২ জন নিহত এবং ৭ জন আহত হন।