1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৫০ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৫০

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৩২ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২৫০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ছবিতে পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ ও বাড়িঘর ধ্বংস হতে দেখা গেছে।
স্থানীয় এক সরকারী কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বাংলাদেশ সময় বুধবার রাত ২টা ৫৪ মিনিটে পাকিস্তান ও আফগানিস্তানে আঘাত হানে এ ভূকম্পন। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। উৎপত্তিস্থল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ রেকর্ড করেছে। এতে কেঁপে ওঠে আফগানিস্তান-পাকিস্তান উভয় দেশই।

জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদ, মুলতান, ভাক্কর, ফলিয়ে, পেশোয়ার, মালাকান্দ, সোয়াট, মিয়ানওয়ালি, পাকপত্তন, বুনেরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার ভূমিকম্প আঘাত হানলো পাকিস্তানে। গত শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে দুইবার  ভূমিকম্প সংঘটিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar