1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মায়ের কোল থেকে সাড়ে ৪ মাস বয়সী শিশু উধাও! - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঘারপাড়ায় মায়ের কোল থেকে সাড়ে ৪ মাস বয়সী শিশু উধাও!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২১০ জন খবরটি পড়েছেন

খোঁজ মেলেনি ৭ দিনেও

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

মায়ের কোলে ঘুমিয়ে ছিলেন ছোট ছেলে সাড়ে চারমাস বয়সী শিশু তাহসিন। তার সাথে পাঁচ বছর বয়সী বড় ছেলে তাসকিনও ঘুমিয়ে ছিলেন। হঠাৎ মা সীমা খাতুনের ঘুম ভেঙে গেলে দেখেন ছোটছেলে তাহসিন পাশে নেই। রাত তখন সাড়ে ৯ টা হবে। এ অবস্থায় বাড়ির পাশে চায়ের দোকানে বসে থাকা শিশুটির বাবা আল আমিন স্ত্রীর ফোন পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আছেন। অনেক খোঁজাখুঁজি করেও তারা সন্ধান পায়নি আদরের বুকের ধন সন্তানকে।
ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম গ্রামে। পরের দিন ১৭ জুন শিশুটির বাবা আল আমিন এ বিষয়ে বাঘারপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক সপ্তাহ পার হলেও মেলেনি শিশু তাহসিনের সন্ধান।

শিশুটির মা সীমা খাতুন বলেন, ওইদিন এশা’র নামাজের পর দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ি।ঘরের দরজা খোলা থাকলেও বারান্দার গ্রীল আটা ছিল। রাত সাড়ে ৯টার দিকে ভাসুরের মেয়ে আমাকে ঘুম থেকে জাগিয়ে ছেলে তাহসিনকে কোলে নেবে বলে খুঁজতে থাকে। এ সময় দেখতে পাই ছোটছেলে বিছানায় নেই। এরপর মনির বাবাকে ফোন করি।

শিশুটির বাবা আল আমিন বলেন, অনেক জায়গায় খুঁজেছি। সাতদিন পার হলেও কোথাও পায়নি আমার আদরের ধনকে। সন্দেহের তালিকায় যারা আছে, তাদের নাম থানায় বলেছি। তদন্ত চলছে। তাই তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না।

জানতে চাইলে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, আমরা সব জায়গায় খবর নিচ্ছি। খবর পেলেই বিস্তারিত জানাবো। এ নিয়ে আমাদের পাশাপাশি কাজ করছে পিবিআই ও ডিএসবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar