1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূয়া মুক্তিযোদ্ধার নাম বাতিলে ডিসিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ঈশ্বরের ওপর আঘাত’ বললেন ইসরায়েলের প্রেসিডেন্ট নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ড্রেনেজ সমস্যার ছবি তুলতে গিয়ে বাধার অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চান সাইমুন লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ রাজনৈতিক পরিবর্তনের পর অর্থনীতির পরীক্ষা, চাপে তৈরি পোশাকশিল্প আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২০ পোশাক কারখানা গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধ, ৭০ কারখানায় ছুটি ৩২ বন্ধ নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভূয়া মুক্তিযোদ্ধার নাম বাতিলে ডিসিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৪১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা থেকে এক ভুয়া মুক্তিযোদ্ধা নাম বাতিল করতে জেলা প্রশাসক ও ইউএনওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।

দেবহাটা উপজেলার গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা আকবর ঢালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও বীর মুক্তিযোদ্ধা সাবুর আলীসহ এলাকাবাসী লিখিতভাবে মন্ত্রনালয়ের সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই অভিযোগটি দায়ের করেছেন।

লিখিত অভিযোগ মতে জানা গেছে, উপজেলার বসন্তপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে আনছার আলী একজন ভূয়া মুক্তিযোদ্ধা। দেবহাটা উপজেলার জনৈক আব্দুল মান্নানের জন্মস্থান ভারতে। মান্নান ঢাকায় চাকরী করার সুবাদে সরকারের বিভিন্ন সংস্থার সাথে তার যোগাযোগ ছিল। বিবাদী আনছার আলী উক্ত মান্নানের ঢাকার বাসায় কেয়ার টেকার হিসেবে কাজ করত। যার কারনে মান্নান অবৈধ যোগাযোগের মাধ্যমে উক্ত আনছার আলীকে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অর্ন্তভূক্ত করায়। সেসময় থেকে আনছার মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে।

পরে যাচাই বাছাই শুরু হলে আনছার আলী তার পক্ষে স্বাক্ষর দেয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা আকবর ঢালী, আব্দুল করিমসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কাছে অনুনয় বিনয় করে। কিন্তু সে (আনছার) ভূয়া হওয়ার কারনে তারা তার পক্ষে স্বাক্ষর বা স্বাক্ষীতে নাম দেয়নি। পরে আনছার আলী কালীগজ্ঞ উপজেলার খানজিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে সমাজসেবা অফিসে তার একটি স্বাক্ষর বাকি আছে বলে ডেকে এনে সমাজসেবা অফিসের পিয়ন সাব্বির হোসেনের সহযোগীতায় আনছারের পক্ষে স্বাক্ষর দিয়ে নেয়। আব্দুস সাত্তার লেখাপড়া না জানার কারনে উক্ত কাগজে সই দিয়ে দেয়। কিন্তু আনছার আলী প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে এবং তার ছেলেমেয়েরাও মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরে চাকরী করছে।

সঠিকভাবে যাচাই বাছাই করলে উক্ত আনছার আলীর মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে না তালিকাভুক্তকরনের বিষয়টি প্রমানিত হবে। তাই অভিযোগকারীরা উক্ত আনছার আলীর বিরুদ্ধে অবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট আবেদন জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar