1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৭৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীদের ধারণা পানির অভাবে তাদের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আফ্রিকার অন্য দেশ চাদের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। মরুভূমি দিয়ে যাওয়ার সময় এক ট্রাক ড্রাইভার এসব মরদেহ প্রথমে দেখতে পান। তারপর মঙ্গলবার উদ্ধার করা হয়।

কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসান জানিয়েছেন, আমাদের বিশ্বাস ওই দলটি প্রায় ১৪ দিন আগে মরুভূমিতে মারা গেছেন।

লিবিয়ার কম জনবহুল এই অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা নিয়মিতই ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) ওপরে দেখা যায়। অ্যাম্বুলেন্স সার্ভিস ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে একটি পিকআপ ট্রাকের কাছে মরুভূমির বালিতে পচনশীল মৃতদেহগুলো দেখা যাচ্ছে।জাগো ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar