1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার সাংবাদিকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঘারপাড়ার সাংবাদিকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবার সংবাদ প্রচারের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে যশোরের বাঘারপাড়ার সেই টিভি সাংবাদিক আখতারুজ্জামানের বিরুদ্ধে। অর্থ ফিরে পেতে ও আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক সংখ্যালঘু ব্যক্তি। এর আগেও চাঁদাবাজি, প্রতারণা, চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ ওঠে নামধারী ওই সাংবাদিকের বিরুদ্ধে।

লিখিত অভিযোগে বাঘারপাড়া পৌর এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র দে বলেন, চলতি বছরের ১০ মার্চ নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে একটি বিচারকার্য চলছিল। এ সময় সেখানে আখতারুজ্জামান হাজির হন। বিচারকার্জ সমাপ্ত বিষয়টি তার চ্যানেলে প্রচারের জন্য আমার কাছ থেকে নগদ ২ হাজার টাকা নেয়। তবে আজো পর্যন্ত সেই সংবাদটি প্রচার করেননি তিনি। টাকা ফেরৎ চাইলে আখতার দিনের পর দিন আমাকে ঘুরাচ্ছেন। নিরুপায় হয়ে গত ৩ জুলাই আমি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

দুলাল চন্দ্র দে বলেন, ‘এর আগে অনেক জায়গায় আখতারের বিরুদ্ধে চাঁদাবাজির কথা শুনেছি। তবে বিশ^াস করিনি। আজ বুঝতে পেরেছি, সাংবাদিকতার নাম ভাঙিয়ে এভাবেই সহজ-সরল মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন তিনি।’
অভিযুক্ত আখতারুজ্জামান মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এটি কিছু মহলের আমার বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র। তিনি বলেন, অভিযোগকারী আমিসহ আরোও কয়েকজন সাংবাদিক কে দুপুরের খাবার বাবদ ৬ শত করে টাকা দিয়েছিলেন,সংবাদ প্রচারের জন্য নয়।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর যশোর থেকে প্রকাশিত বেশ কয়েকটি দৈনিকে কথিত সাংবাদিক আখতারুজ্জামানের চাঁদাবাজির বিরুদ্ধে ফলাও করে সংবাদ প্রচার করে। সদর উপজেলার আগ্রাইল গ্রামের লিলি ঘোষকে ‘মা’ বলে সম্বোধন করে তার ছেলে প্রান্ত ঘোষকে সরকারি চাকরি দিবে বলে ১২ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। বিপুল পরিমাণ এই অর্থ এখনো পর্যন্ত ফেরৎ না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আখতারুজ্জামান। ওই বছরের মার্চে বাঘারপাড়া উপজেলার বেসরকারি একটি ক্লিনিকে চাঁদাবাজির সময় ক্যামেরাপার্সনসহ ধাওয়া শিকারও হন তিনি। এছাড়া, বন্দবিলা ইউনিয়নে একটি বাল্যবিয়ে, জহুরপুর ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর অনৈতিক কাজের ঘটনার সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে কথিত এই টিভি সাংবাদিকের বিরুদ্ধে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar