1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের ঐতিহ্য ধরে রাখতে বাঘারপাড়ায় খেজুর গাছ রোপন কর্মসূচির উদ্বোধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যশোরের ঐতিহ্য ধরে রাখতে বাঘারপাড়ায় খেজুর গাছ রোপন কর্মসূচির উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৭৫ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুন স্মৃতি পাঠাগার ও খেজুর গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ১৬ জুলাই) সকালে উপজেলার দোহাকুলা পূর্বপাড়ায় হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলাদেশ’র আয়োজনে পাঠাগার ও খেজুর গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব জাকির হোসেন বলেন, যশোরের ঐতিহ্য খেজুরের গুড়। সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে বৃহত্তর পদক্ষেপ নেওয়া হয়েছে। খেজুর গাছের রস গুড়ের ব্যবসা লাভজনক ব্যবসা। শুধু তাই নয় খেজুর গাছ সড়কের পাড় রক্ষায় কাজ করে। বাঘারপাড়ার বুক চিরে বয়ে চলা চিত্রা নদীর পাড় রক্ষায় দু’পাড়ে ১০ লাখ গাছ রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে ২ কোটি খেজুরের চারা রোপন করা হবে। বাঘারপাড়া থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণ করা হবে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছেন। সড়কটি শার্শা ঝিকরগাছা হয়ে যশোরের মুড়লি মোড় থেকে বাঘারপাড়ার চাড়াভিটা হয়ে নড়াইলের কালনা সেতু দিয়ে ভাঙ্গায় মিলিত হবে। এছাড়াও মাগুরার আড়পাড়া থেকে বাঘারপাড়া পর্যন্ত সড়কটি এলজিইডির কাছ থেকে নিয়ে সড়ক বিভাগের মাধ্যমে আঞ্চলিক মহাসড়কে নির্মাণ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ সড়কটি উন্নতি হলে মাগুরা ও বাঘারপাড়াবাসীর মাধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে।

বক্তব্য শেষে বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুন স্মৃতি পাঠাগারে অর্ধশত বই তুলে দেন অতিরিক্ত সচিব জাকির হোসেন। পরে স্থানীয় একটি সড়কের পাশ দিয়ে একাধিক খেজুরের চারা রোপণ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী ও হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সভাপতি সাঈদ রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর, হারুন অর্গানিক এগ্রো ফার্মের পরিচালক (পরিকল্পনা ও ব্যবসায় উন্নয়ন) সোহরাব হোসেন, ডাইরেক্টর কাজী তুহিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিন হোসাইন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar