1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় কমরেড অমল সেন’র ১০৮তম জন্মদিন পালন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাঘারপাড়ায় কমরেড অমল সেন’র ১০৮তম জন্মদিন পালন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৪৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত,ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেন’র ১০৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। তাদের কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ,প্রীতি ফুটবল ম্যাচ,মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা। এদিন দুপুরে বাকড়ীতে কমরেড সেনের সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পাট্রির (মার্কসবাদী) নেতৃবৃন্দ।

এরপর বিকাল ৪টায় তাঁর স্মৃতি রক্ষায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় বসুন্দিয়া খেলয়াড় কল্যান সমিতি ও থ্রী স্পোর্টিং ক্লাব বাক্ড়ী অংশগ্রহন করে। তেভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের শৈশবের স্মৃতিবিজরিত বসুন্দিয়া ও বাকড়ী গ্রামের যুব সমাজের মেল বন্ধন ঘটানোর জন্য এ দল দুটিকে আমন্ত্রণ জানানো হয়। শৈশব ও কৈশরে ভালো ফুটবল খেলতেন কমরেড অমল সেন। প্রতিদ্বন্দিতা পূর্ণ এ খেলায় উভয় দল একটি করে গোল করে।

সন্ধ্যায় কমরেড অমল সেনের সমাধী স্থলে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে বাকড়ী স্কুল মাঠে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কাপার্টি (মার্কসবাদী) নেতা নবকৃষ্ণ বিশ্বাস।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। বিশেষ অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান।

এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,যশোর জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি নাজিম উদ্দিন,সাধারন সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাঘারপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস,অমল সেন স্মৃতি রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কমরেড বিপুল বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar