1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আপাতত নূপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না-সুপ্রিম কোর্ট - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

আপাতত নূপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না-সুপ্রিম কোর্ট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২২৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নূপুর শর্মার বিরুদ্ধে আপাতত কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ, আপাতত নূপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না। উল্লেখ্য, গ্রেফতারি রুখতে রক্ষাকবচ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। সেই আর্জির প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ।

এর আগে নূপুর শর্মা আর্জি জানিয়েছিলেন যাতে তাঁর বিরুদ্ধে দেশের যেখানে যেখানে মামলা দায়ের হয়েছে, তা দিল্লিতে স্থানান্তরিত করা হোক। সেই সময় সুপ্রিম কোর্ট মৌখিক ভাবে ভর্ৎসনা করেছিল সাসপেন্ডেড বিজেপি নেত্রীকে। তবে লিখিত রায়ে সেই ভর্ৎসনার এক অংশও ছিল না। এই আবহে আজকে শীর্ষ আদালত বলে, ‘প্রতিটি আদালতে গিয়ে যে নূপুরকে জামিন নিতে হবে, এই কথা সুপ্রিম কোর্ট বলতে যায়নি।’

এর আগে শীর্ষ আদালত নূপুর শর্মাকে বলেছিল, ‘দেশে যা যা ঘটছে তার জন্য একক ভাবে দায়ী’ তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্ট বলে, টিভিতে এসে সারা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত নূপুর শর্মার। উল্লেখ্য, নূপুর শর্মার বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই সব অভিযোগ একত্রিত করে দিল্লিতে স্থানান্তরিত করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। সেই আর্জি খারিজ হলেও আপাততি স্বস্তি পেলেন নূপুর শর্মা। হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar