1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রীর উপহারবাঘারপাড়ায় স্বপ্নপূরণ হচ্ছে আরো ২৫ পরিবারের - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রীর উপহার
বাঘারপাড়ায় স্বপ্নপূরণ হচ্ছে আরো ২৫ পরিবারের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় নতুন ঘর পাচ্ছে আরো ২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার । প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের এসব ঘর দেয়া হচ্ছে।

আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের দলিল হস্তান্তর করবেন। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র মতে, আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে উপজেলার বন্দবিলা ইউনিয়নে ১০ পরিবার, নারিকেলবাড়িয়া ইউনিয়নে ৮ পরিবার ও দোহাকুলা ইউনিয়নে ৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারসহ ২৫ টি পরিবার নতুন করে ঘর পেতে যাচ্ছে। এদিন তাদের দুই শতক জমির দলিল, নামজারির খতিয়ানসহ সুদৃশ্য সবুজ রঙের টিনের ছাউনিযুক্ত দু’কক্ষ বিশিষ্ট থাকার ঘর, রান্নাঘর, টয়লেট ও ইউটিলিটি স্পেস হস্তান্তর করা হবে।

ইউএনও আ ন ম আবুজর গিফারী জানিয়েছেন, আগে অসচ্ছল পরিবারের মধ্যে চাল বা খাদ্য সামগ্রী বিতরণ করা হতো। এখন তাদের দু’শতক জমিসহ দু’কক্ষ বিশিষ্ট ঘর প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সূচক হিসেবে বিবেচিত। এর আগে এ উপজেলায় ৬৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar