1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মক্কায় অমুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এক ইসরায়েলি সাংবাদিকের মক্কায় প্রবেশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

মক্কায় অমুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এক ইসরায়েলি সাংবাদিকের মক্কায় প্রবেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২২৫ জন খবরটি পড়েছেন

চলতি বছর হজের সময় গিল তামারি নামের এক ইসরায়েলি সাংবাদিক মক্কায় প্রবেশ করেন এবং হজ্বের ছবি ধারণ করেন। তিনি ইসরায়েলি ‘চ্যানেল থার্টিন’-এ কাজ করেন। তার রিপোর্টটি সম্প্রচারের পর সামাজিক মাধ্যমে বিভিন্ন মুসলিম ক্ষোভ প্রকাশ করেন। দ্য নিউ আরব

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফর কাভার করতে তামারিসহ আরও দুই ইসরায়েলি সাংবাদিককে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। সেখান থেকেই মক্কায় যান তামারি। মূলত মক্কায় অমুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মদিনার ক্ষেত্রেও একই আইন ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। 

চ্যানেল থার্টিনের ওই রিপোর্ট সোমবার প্রচার করা হয়। এতে তামারি জানান যে, মুসলিম ছাড়া কেউ এখানে প্রবেশ করতে পারে না। তারপরেও তিনি কীভাবে আরাফাতের পাহাড়ে পৌঁছালেন তা ওই রিপোর্টে বলেন তিনি।

কিন্তু ওই রিপোর্ট এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। মুসলিমরা তামারির এই কাজের নিন্দা জানাচ্ছেন। এমনকি ইসরায়েলপন্থী সৌদি ব্লগার মোহাম্মদ সৌদও এর নিন্দা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলে থাকা আমার বন্ধুরা শুনুন, আপনাদের একজন সাংবাদিক মুসলিমদের পবিত্র মক্কায় প্রবেশ করেছে এবং কোনো লজ্জ্বা ছাড়াই ভিডিও ধারণ করেছে। আমি যদি একটি সিনাগগে প্রবেশ করে তোরাহ পড়তে শুরু করি, সেরকম একটি ঘটনা এটি। মুসলিমদের অনুভূতিতে আঘাত দেয়ায় চ্যানেল থার্টিনকে ধিক্কার জানাই। এছাড়াও আরো আনেকে নিন্দা জানিয়েছে। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar