1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুনীল গাভাস্কারের নামে ইংল্যান্ডের ক্রিকেট মাঠের নামকরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

সুনীল গাভাস্কারের নামে ইংল্যান্ডের ক্রিকেট মাঠের নামকরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪০৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইংল্যান্ডের মাটিতে বিশেষ সম্মান পেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার নামে হলো মাঠের নামকরণ। শনিবার লেস্টারে গিয়ে গাভাস্কার নিজেই সেটার উদ্বোধন করেন। ইউরোপের মাটিতে এর আগে কোনো ভারতীয় ক্রিকেটারের নামে ক্রিকেট মাঠের নামকরণ হয়নি। তবে আমেরিকার কেন্টাকিতে এবং তানজানিয়ার জানজিবারে গাভাস্কারের নামে মাঠ আছে।  

লেস্টারে ভারত স্পোর্টস অ্যান্ড ক্রিকেট ক্লাবের উদ্যোগে একটি ক্রিকেট মাঠের বাম বদলে গাভাস্কার ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে। এই উদ্যোগের নেপথ্যে আছেন লন্ডনের দীর্ঘদিনের সাংসদ কিত ভার্জ। তিনিই গাভাস্কারকে এই বিশেষ সম্মান দেওয়ার উদ্যোগ নেন। তার আমন্ত্রণেই গতকাল শনিবার গাভাস্কার স্বয়ং লেস্টারে উপস্থিত ছিলেন।

মাঠের সামনে নিজের একটি গ্রাফিতিরও উদ্বোধন করেছেন লিটল মাস্টার। গ্রাফিতির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। মাঠটির উদ্বোধনের পর গাভাস্কারকে গার্ড অফ অনার দেন স্থানীয় ক্রিকেটাররা। লিটল মাস্টার সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলেন। উদ্বোধন মঞ্চে আবেগপ্রবণ গাভাস্কার বলেন, এটা আমার কাছে বিশেষ সম্মান। আমার নাতি-নাতনিরা ক্রিকেট খেলে না, ওরা ক্রিকেট পছন্দ করে না। ওরা জানে যে ওদের দাদু ধারাভাষ্য দেয়। কিন্তু এরপর যদি কখনও ওরা ইংল্যান্ডে আসে, এসে এই মাঠটি দেখে, তাহলে জানবে আমি ক্রিকেটটা খেলতামও। কালের কণ্ঠ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar