1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওয়ান্ডে ক্রিকেটে ৮ হাজার রানের ক্লাবে তামিম ইকবাল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

ওয়ান্ডে ক্রিকেটে ৮ হাজার রানের ক্লাবে তামিম ইকবাল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৩০ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের ক্লাবে নাম লেখালেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
আজ থেকে হারারেতে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮৮ বলে ৯টি চারে ৬২ রান করেন তামিম। এই ইনিংসের সুবাদে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করেন তামিম।

এ ম্যাচের আগে ওয়ানডেতে তামিমের পরিসংখ্যান ছিলো- ২২৮ ম্যাচে ২২৬ ইনিংসে ৭৯৪৩ রান। তাই ৮ হাজার পূর্ণ করতে ৫৭ রান দরকার ছিলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। আজ বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ২৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারিতে ৮ হাজার রান পূর্ণ করেন তামিম। এখন ২২৯ ম্যাচে ২২৭ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ সেঞ্চুরিতে ৮০০৫ রান তামিমের। ব্যাটিং গড়- ৩৭.০৬।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হারারের গ্রাউন্ডেই ওয়ানডে অভিষেক হয়েছিলো তামিমের।
তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar