1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রতির লীলাভূমি- রনজিৎ রায় এমপি - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রতির লীলাভূমি- রনজিৎ রায় এমপি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৩৮ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমি উৎসব
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিৎ রায় বলেছেন, পৃথিবী জুড়ে যখন অশান্তির বাতাস বয়েছে, তখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। তারই অন্যন্য উদাহরণ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব।

শুক্রবার বিকেলে যশোরের বাঘারপাড়ায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি রনজিৎ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সকল ধর্ম ও স¤প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন। তিনি আরো বলেন, অসা¤প্রদায়িক স¤প্রতির লীলাভূমি হবে বাংলাদেশ। ষড়যন্ত্রকারী কিছু বললে দেশ ত্যাগ না করে, প্রতিরোধ করতে হবে। একটি মহল দেশের শান্তি নষ্ট করতে শুধু হিন্দু নয় মসজিদের ইমামসহ অন্য ধর্মালম্বীদের উপর হামলা করেছে। তাদের প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে হবে। আজকের এই মহৎ দিনে জীবের প্রতি প্রেম নিশ্চিত করতে হবে। পাশাপাশি এটা শিক্ষা হিসাবেই নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদরের সভাপতি শচীন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অসীম দাস ফেলান, ধলগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, অভয়নগরের আওয়ামীলীগ নেতা ড. প্রদীপ কুমার দে, আওয়ামী লীগ নেতা মুন্সি বাহার উদ্দিন, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রনি ভৌমিক প্রমুখ।
এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রনজিৎ কুমার রায় এমপি। পরে মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar