1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪০০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে বিকেল ৫টার মধ্যে সব কার্যক্রম শেষ করে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ করতে হবে। ডিবিসি টিভি

সোমবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। অর্থসূচক 

এদিকে বুধবার থেকে দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস-প্রতিষ্ঠান এবং সরকারের অধীনে পরিচালিত সব অফিস কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও সাপ্তাহিক ছুটি দুদিন কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকার। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে স্কুল-কলেজ। ঢাকা পোস্ট  

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২৪ আগস্ট হতে দেশের সব ব্যাংক-কোম্পানির লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৫টার মধ্যে সব কর্মকর্তা/কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে।

এতে আরও বলা হয়, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি হয়েছে। জাগোনিউজ ২৪ 

সোমবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বৈঠকে ছিলেন। উনিও ঘোষণা দিয়েছেন, বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বাংলা ট্রিবিউন

–আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar