1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গবন্ধুর হত্যাকারীদের বেহেস্ত কামনা করেছেন চেয়ারম্যান: ভিডিও ভাইরাল - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বঙ্গবন্ধুর হত্যাকারীদের বেহেস্ত কামনা করেছেন চেয়ারম্যান: ভিডিও ভাইরাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৭৪ জন খবরটি পড়েছেন


নিজস্ব প্রতিবেদক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ সভায় মোনাজাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বেহেস্ত কামনা করেছেন বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার । একই সাথে মোনাজাত পরিচালনা করতে গিয়ে তিনি বক্তব্যে জড়িয়ে পড়েন। মোনাজাতের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যামে ভাইরাল হয়েছে।

২১ আগস্ট বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার সহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান সরদার। ভাইরাল হওয়া ৩ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে চেয়ারম্যান বলেন ’ জাতিক জনক ও তার স্ব-পরিবারকে যারা হত্যা করেছিল আল্লাহ তাদের সমস্ত সব কিছু কবুল করে নিয়ে বেহেস্ত নছিব করে দেন। মোনাজাতের শেষে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র কারুজ্জামান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হরিপদ রায়, সাবেক যুগ্ম সম্পাদক অরুন অধিকারী, সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ।

এদিকে ভুল তথ্য দিয়ে মোনাজাত পরিচালনা করায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। চেয়ারম্যান দাবি করেছেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এমনটি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar