1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সারাদেশে বন্ধ হওয়া পাটকলগুলো আবার চালু করছে সরকার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

সারাদেশে বন্ধ হওয়া পাটকলগুলো আবার চালু করছে সরকার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৪২ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বস্ত্র ও পাট্মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য সারাদেশে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নতুন করে লিজ নিতে যাওয়া নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুটমিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এরমধ্যেই চিহ্নিত করে লিজ দেয়া দশটি পাটকলের মধ্যে দুটি চালু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বাকি আটটি পাটকল চালু করা সম্ভব হবে। আর এসব পাটকলে উৎপাদিত ৯০ শতাংশ পণ্যই বিদেশে রফতানি করা হবে।’

তিনি আরও বলেন, ‘এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এরমধ্যে তিনটি জুট মিল ভাড়াভিত্তিক ইজারা দেয়া সম্ভব হয়েছে। তবে আরও তিনটি জুট মিলের লিজ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই সবকটি প্রতিষ্ঠান থেকে শতভাগ রফতানিমুখী পণ্য উৎপাদনে সরকার বদ্ধপরিকর।’

এ সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি, বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান সালেহ আহমেদ, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar