1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মৎস্য খাদ্য বিক্রয় লাইসেন্স নবায়ন না করায় জরিমানা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাঘারপাড়ায় মৎস্য খাদ্য বিক্রয় লাইসেন্স নবায়ন না করায় জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়ায় মৎস্য খাদ্য বিক্রয় লাইসেন্স নবায়ন না করার অভিযোগে আশেকুল্যাহ নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাতিয়ানতলা বাজারে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেছেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছাতিয়ানতলা বাজারে মেসার্স হাবিবা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান মৎস্য খাদ্য বিক্রয় লাইসেন্স নবায়ন না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিলেন। অভিযোগ পেয়ে বুধবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক আশেকুল্যাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, লাইসেন্স ব্যতিত মৎস্য খাদ্য বিক্রয় করার সুযোগ নেই। এমনকি লাইসেন্স নবায়ন না করেও ব্যবসা পরিচালনা করা যাবে না। উপজেলা মৎস্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar