1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রকল্পে দূর্নীতি তদন্তে ১২ বছর পর তদন্ত কমিটি গঠন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

প্রকল্পে দূর্নীতি তদন্তে ১২ বছর পর তদন্ত কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩১২ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলা পৌরসভার পানিশোধন ও সরবরাহ কেন্দ্রে প্রায় ৪০ কোটি টাকা ব্যায়ে দুটি প্রকল্পে দূর্নীতির ঘটনা ফাঁস হওয়ার দীর্ঘ ১২ বছর পর নড়েচড়ে বসেছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে কমিটির একটি প্রতিনিধিদল সরেজমিন তদন্ত করেছে।

লবণপানি থেকে মুক্তি মিলছে না মোংলার প্রায় আড়াই লাখ মানুষের। পানি সরবরাহ বন্ধ থাকায় নদী ও পুকুরের পানিতে প্রচণ্ড লবণাক্ততায় দিশেহারা উপকূলের বাসিন্দারা।

মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলাবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ২০০৫ সালে ১৯ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু হয়। পরে ২০১০ সালে জনস্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ কাজ শেষ না করেই কার্যক্রমটি হস্তান্তর করলে আবারও ২০১৬ সালে ৮৪ একর জমিতে ২০ কোটি টাকা ব্যয়ে আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়। মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আ. রহমানের দাবি, ২০১৮ সালে পুকুর খননের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তাদের বুঝিয়ে না দিয়ে প্রকল্পের জামানতসহ সম্পূর্ণ টাকা নিয়ে গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আ. রহমানের দাবি, ২০১৮ সালে পুকুর খননের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তাদের বুঝিয়ে না দিয়ে প্রকল্পের জামানতসহ সম্পূর্ণ টাকা নিয়ে গা ঢাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

জনস্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গত ৩১ মার্চ মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে চিঠি দেয় মোংলা পোর্ট পৌরসভা। এ নিয়ে সময় টেলিভিশনে প্রতিবেদন প্রচার হলে নড়েচড়ে বসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিষ্ঠানটি। বুধবার বিকেলে কমিটির একটি প্রতিনিধিদল সরেজমিন তদন্ত করে।
মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষের বসবাস।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar