1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় ম্যাচে লংকান কোচের গোপন সংকেত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক

এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় ম্যাচে লংকান কোচের গোপন সংকেত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে বাংলাদেশ। এই ম্যাচে লঙ্কান অধিনায়ককে দল পরিচালনায় সাহায্য করার জন্য বাইরে বসে নানান গোপন সংকেত পাঠিয়েছেন দলটির হেড কোচ ক্রিস সিলভারউড।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় টিভি স্ক্রিনে মাঝেমাঝেই দেখা গেছে দলের অ্যানালিস্টের সঙ্গে বসে আছেন সিলভারউড। তাদের দুজনের সামনে সাদা কাগজে কখনও লেখা ‘২ডি’, আবার কখনও লেখা ‘ডি৫’ বা অন্য কোনো সংকেত। যা নজর কেড়েছে সবার।স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে এসব সংকেত দিয়ে কী বোঝাতে চেয়েছেন লঙ্কান কোচ? সংবাদ সম্মেলনে এ বিষয়ে খোলাসা করেননি সিলভারউড। তবে এর মাধ্যমে তিনি কোনো নিয়মের লঙ্গন করেননি জানিয়ে আত্মপক্ষ সমর্থন করতেও ভোলেননি লঙ্কান কোচ।

সিলভারউড বলেছেন, ‘এটি মহাকাশ বিজ্ঞান নয়। ব্যাটসম্যান স্ট্রাইকে থাকতে সেই মুহূর্তে ঠিক কী করলে ভালো হয়, সেসব পরামর্শই দেওয়া হয়েছে। এখন অনেক দলই এসব করে। স্রেফ অধিনায়ককে জানানো যে, এই কাজটা করা যায়। কীভাবে করতে হবে সেটা অধিনায়ককে বলা হচ্ছে না। দলের পক্ষ থেকে স্রেফ কিছু পরামর্শ, এই যা।’

লঙ্কান কোচের এ কথা অবশ্য ভুল নয়। তিনি এর আগে ছিলেন ইংল্যান্ড জাতীয় দলের হেড কোচ। তখনও প্রায় সময় ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যানকে এভাবে নানান সংকেত পাঠিয়ে পরামর্শ দিতেন তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন প্রায়ই দেখা যায় কোচদের এমন সংকেত পাঠানোর ঘটনা। জাগোনিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar