1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে আন্তঃ স্কুল-মাদরাসা ফুটবল প্রতিযোগিতায় পিপিবি স্কুল চ্যাম্পিয়ন - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

অভয়নগরে আন্তঃ স্কুল-মাদরাসা ফুটবল প্রতিযোগিতায় পিপিবি স্কুল চ্যাম্পিয়ন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৫ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী, যশোর।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহি পিপিবি স্কুল মাঠে অভয়নগর উপজেলা আন্তঃ স্কুল মাদরাসার ফুটবল প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চুড়ান্ত পর্বে সিদ্দিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয় এবং পিপিবি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।খেলায় পিপিবি মাধ্যমিক বিদ্যালয় সিদ্দিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয়কে (২-১) গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় রাজঘাট স্কুলকে (১-০) গোলে হারিয়ে পিপিবি স্কুল ফাইনালে এবং ২য় সেমিফাইনালে সিদ্দিপাশা পিবি স্কুল ওয়াকওভার পেয়ে ফাইনালে উন্নীত হয়। বিকাল সাড়ে ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ণ হয়।মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিংগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলমগীর হোসেন, পিপিবি স্কুলের সভাপতি মল্লিক শওকত হোসেন, প্রধান শিক্ষক মল্লিক আরাফাত হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব মোল্যা,ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আমিনুর রহমান,আয়োজক কমিটির সহসম্পাদক শিক্ষক এজাজুল হক মান্নু,প্রধান শিক্ষক আবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল মাদরাসার প্রধান শিক্ষক, সুপার, অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সুধীজন। খেলাগুলির ধারাভাষ্যে ছিলেন সমীর কুমার সরকার এবং পরিচালনা করেন ইব্রাহিম হোসেন, হাবিবুর রহমানন,মিঠুন সরকার,আজিজুর রহমান,রবিউল ইসলাম রবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar