1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় টেন্ডার ছাড়াই ‘অর্ধলাখ’ টাকার টিন বিক্রি! - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

বাঘারপাড়ায় টেন্ডার ছাড়াই ‘অর্ধলাখ’ টাকার টিন বিক্রি!

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৭৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি.।।.

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের অর্ধলাখ’ টাকার পুরাতন টিন বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

জানা গেছে, বিদ্যালয়ের নতুন ভবন তৈরির কারণে পুরাতন ভবনের টিন গোপনে টেন্ডার ছাড়াই বিক্রি করে দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগে সবার অগোচরে প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতি প্রায় ৩৩ মণের মতো টিন বিক্রি করেছেন। ভ্যানে টিন নেয়ার সময় তা স্থানীয়দের চোখে ধরা পড়ে। বিষয়টি নিয়ে বর্তমানে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিদ্যালয়ের পাশের এক বাসিন্দা বলেন, ‘যে টিন বিক্রি করা হয়েছে তা প্রায় ৩৩ মণ হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভাংগাড়ি ব্যবসায়ী জানান, বিক্রি করা পুরাতন ওই টিনের দাম প্রায় লাখ টাকা।
ভাংঙ্গাড়ি ব্যবসায়ী মাসুদ হোসেন মুঠোফোনে বলেন, ‘প্রধান শিক্ষক ও সভাপতি আমার কাছে ১ হাজার ২শ’ ৮৬ কেজি টিন বিক্রি করেছেন। প্রতি কেজি টিন ৪০ টাকা দরে আমি কিনেছি।’

এ ব্যাপারে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুঠোফোনে কল করলে মুখ খোলেননি তিনি। সাক্ষাতে কথা হবে বলে জানিয়ে এ প্রতিবেদকের ফোন কেটে দেন প্রধান শিক্ষক। তবে টিন বিক্রির বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল করিম। টেন্ডারের বিষয়টি পরিস্কার জানাতে না পারলেও তিনি বলেন, ‘প্রধান শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি একটা দরখাস্ত দিয়ে এসেছেন। পরিচালনা পর্ষদের সকল সদস্য ও স্থানীয় কয়েকজন ভাংগাড়ি ব্যবসায়ীদের উপস্থিতিতে টিন বিক্রি করা হয়েছে।’

জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘শুনেছি মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিন পরিবর্তন করা হয়েছে। তবে টিন বিক্রির বিষয়টি আমার জানা নেই।’ প্রসঙ্গত এর আগেও ২১ সালের জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের দিকে ৪৭ কেজি ওজনের স্লিপার ( শিশুদের লোহার খেলার কাঠামো ) চুরি করে বিক্রি করেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar