1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বৃটেনের রাজা হলেন ‘রাজা তৃতীয় চার্লস’ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বৃটেনের রাজা হলেন ‘রাজা তৃতীয় চার্লস’

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

আলামিন শিবলী : আনুষ্ঠানিকভাবে বৃটেনের রাজ্যভার গ্রহণ করলেন ‘রাজা তৃতীয় চার্লস’। শনিবার (১০ সেপ্টেম্বর) লন্ডনের সেন্ট জেমস প্রসাদে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে তাকে ‘রাজা তৃতীয় চার্লস’ হিসেবে ঘোষণা করেছে ব্রিটেনের রাজনীতিবীদ, বিচারক ও শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংস্থা অ্যাকসেশন কাউন্সিল। বিবিসি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার স্থানীয় সময় সকালে সেন্ট জেমসেস প্রসাদে অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক হয়। তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার পর ঘোষণায় স্বাক্ষর করা শুরু হয়। প্রিন্স উইলিয়াম ঘোষণায় স্বাক্ষর করেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তা প্রত্যক্ষ করেন।

আনুষ্ঠানিকতার মাধ্যমে অ্যাকসেশন কাউন্সিল ঘোষণা করে, আমাদের সুখকর স্মৃতি ও সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী রানির দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ এখন থেকে আমাদের ‘রাজা তৃতীয় চার্লস’। যদিও অনুষ্ঠানের প্রথম অংশের আনুষ্ঠানিকতায় যোগ দিতে পারেননি রাজা তৃতীয় চার্লস। তবে দ্বিতীয় অংশে সেখানে যোগদান করে রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ঐতিহাসিক ভাষণ দেন।

ভাষণে রাজা তৃতীয় চার্লস বলেন, আমার মায়ের মৃত্যুর পর এই দায়িত্ব ঘোষণা আমার জন্য খুবই বেদনাদায়ক। আমি জানি আপনারা, গোটা দেশ এবং গোটা বিশ্ব এই অপূরণীয় ক্ষতিতে আমার মতোই ব্যাথিত। আমার বোন এবং ভাইদের প্রতি এতো মানুষ যে সহানুভূতি প্রকাশ করেছে তা আমার কাছে সবচেয়ে বড় সান্ত্বনা। এই ভালোবাসা এবং সমর্থন এই ক্ষতিকে পুষিয়ে উঠতে আমাদের পুরো পরিবারকে সহায়তা করবে। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar