1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভুটানকে ৮-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক

ভুটানকে ৮-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উড়ন্ত বাংলাদেশের নারী দল ভুটানকে বিধ্বস্ত করে পৌছে গেল ফাইনালে। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে গোল উৎসব করেছে লাল সবুজের নারীরা। জিতেছে ৮-০ ব্যবধানে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অধিনায়ক সাবিনার হ্যাটট্রিকে বড় জয় পায় বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাংলাদেশকে এগিয়ে নিতে বেগ পেতে হয়নি ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাকে। যদিও গোল করার ১৪ মিনিট পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় টুর্নামেন্টে এখন পর্যন্ত চার গোল করা স্বপ্নাকে। 

অবশ্য তাতে থেমে থাকেনি সাবিনা, মারিয়াদের গোল উৎসব। ব্যবধান দ্বিগুন করেন সাবিনা খাতুন। ম্যাচের বয়স তখন ১৮ মিনিট। ১২ মিনিট পরই এবার কৃষ্ণা রানীর ফর্মে ফেরা ভুটানের জালে বল জড়িয়ে। 

বিরতিতে যাওয়ার আগেই আরও এক গোল করেন সিরাত জাহান স্বপ্নার বদলি ঋতুপর্ণা চাকমা। 

বিরতি থেকে ফিরেই নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন অধিনায়ক সাবিনা। ৫২ মিনিটে মাসুরা পারভিন স্কোরবোর্ডে যোগ করেন আরও এক গোল। এবারের টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেছেন সাবিনা। চ্যানেল নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar