1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হারের জীবন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

হারের জীবন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০০ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এই তো, আমি ঠকেছি বলেইতো তুমি জিতেছো! তোমার জিতটা কি আমার হারের ফসল নয়?
জীবনের প্রতিটি ব্যর্থতা-ই একজন শিক্ষক সম।

ছাড়তে ছাড়তে একদিন এই পাথুরে ধরণী ছেড়ে যাব,
রেখে যাব জীবনের সবটুকু সঞ্চয়
বাপ দাদা আর আমার নিজেরটাও,
প্রত্যেক বস্তু যেমন দিন শেষে মূলের দিকে ফিরে যায়, তেমনি আমিও ফিরে যাব আমার প্রকৃত অস্তিত্বে।

শুধু কুঁড়িয়েছি কিছু ছেঁড়া পাতা,
অতঃপর হাওয়ায় উড়িয়ে দিয়েছি শিমুল তুলোর মতো-
জীবনের সব দুঃখ-বেদনা, হাসি-আনন্দ, স্মৃতি।
হারানোতে এখন আর অশ্রু মুছি না
হারানোরও আর কিছু দেখি না।

ফুটপাতে পড়ে থাকা ছিন্ন পাপড়ির মতো পড়ে থাকে
আমার হাসি-আনন্দ, বেদনার অশ্রুরা
দু’ এক ফোঁটা টলমলে শিশির;
এখনো শুকায়নি অশ্রুবিন্দুকণারা,
বৃষ্টির ফোঁটারা,
চঞ্চল করুণ দৃষ্টি, পিছু ডাকে
এখনো আছে সকালের মেঘভাঙা রোদ,
গাছের ছায়া আর-
পদ্মঝিলের স্থির কালো জল,
এখনো আছে পাতিহাঁসের নরম পায়ে
গচ্ছিত সেই হারানো জীবন
সেই সুখ-দুঃখ
অদৃশ্য চোখের জল।

যে মাটি ছেড়ে যাচ্ছি –
কেয়ামত অবধি সেখানে পাওয়া যাবে তোমার-আমার পদধূলি মাখা স্মৃতিচিহ্ন।

সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করি না, সন্ধ্যা হলে সকাল পর্যন্তও না। নিজেকে সম্বলহীন মুসাফির ভাবতে ভালো লাগে। ইচ্ছে হয়, বস্ত্রহীন সুখী মানুষ হতে।

সু-সম্পর্কগুলো এমনি এমনি শেষ হয় না, শেষ হয়- অহংকার, অবিশ্বাস, অসম্মান আর বিশ্বাসঘাতকতার কারণে।

তবু প্রার্থনা! সুখে থেকো তুমি
এপার ওপার সবখানে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar