1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্ষুধার্ত পাষাণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

ক্ষুধার্ত পাষাণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩৬১ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত নিশিথে দাদীর স্মৃতিমাখা স্বর্নখচিত পিতলের থালাটা হারিয়েছিলো,
সকালে দূর ভাগাড়ে খুঁজে পাওয়া গেলো; কী বাস্তবতা! ভাগ্যিস থালাটা কুকুরে নিয়েছিলো, মানুষের হাতে পড়লে কি আর পাওয়া যেতো?

কুকুরের লোভ থাকলেও তা যৎসামান্য ; কিন্তু মানুষের!
ঢের অভাব, যার আছে যতো, তার অভাব ততো।

মানুষ যতোটা না শারীরিক বিমারে ভোগে,
তারচেয়ে বেশি ভোগে অর্থ-চিন্তা রোগে।
ক’জন পারে দু’ হাতে শূন্যতা নিয়ে নিজের বিভাজনের ভগ্নাংশ হয়ে পড়ে থাকতে? বুকের ভিতর অগনিত চর, সারিবদ্ধ লাশের স্তুপ নিয়ে নিঃসঙ্গ মুসাফির হতে?

অবিশ্বাসী রোদ, সন্ধিগ্ধ বাতাস, স্বৈরাচরী উত্তাপ শুষে নিছে পৃথিবীর জলভরা মায়াবী মেঘ।
ঝড়ো হাওয়া বেশে এগিয়ে আসছে নিদারুণ হাহাকার, দুর্ভিক্ষ।
রাষ্ট্র সমাজ সবখানে একক আমিত্ব,
ন্যানো একাকিত্মে ভরছে মহল্লা।

রাজনীতি আর ধর্মের কুয়াশার নিবীড় আক্রমন চলছে,
ওদিকে দাঁত মেলে ধেয়ে আসছে বুর্জোয়া শীতের ভোর;
কলঙ্কের অভিজ্ঞতা বুকে নিয়ে মৃত চাঁদটা খসে পড়ার উপক্রম-
আম জনতার জানালায়।

কৃষ্ণকায় ধূসর রাতের মার্জিনে
কিছু বল্গাহীন অনুর্বর বুদ্ধিজীবীর অসাড়তা ক্রমে বিভাজন ঘনীভুত করছে আমার স্বদেশে!

নীতিহীন নৈতিকতার কালো বিষবাস্পে পুড়েছে একাডেমির শয্যা,
এখন আমজনতার ডানে-বামে পুলসিরাত!
অসহায় প্রজারা যেনো তুরূপের তাস।

০৪-১০-২২

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar