1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মসজিদের দান বাক্স ভেঙেতিন লক্ষাধিক টাকা চুরি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭

মসজিদের দান বাক্স ভেঙেতিন লক্ষাধিক টাকা চুরি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২১৩ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মির্জাগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জের ঐতিহ্যবাহী মজিদবাড়িয়া শাহী মসজিদ এর দান বাক্স ভেঙে নয় মাসের দানের টাকা চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে চুরির ঘটনায় মসজিদের সভাপতি বাবুল মিয়া সন্দেহভাজন পাঁচজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সন্দেহভাজন অভিযুক্তরা হলেন-উত্তর মুজিববারিয়া গ্রামের মৃত মোক্তার আলী ফকিরের দুই ছেলে জাহাঙ্গীর হোসেন(৪৫),আলমগীর হোসেন(৩৫),ইউনুস মৃধার ছেলে আব্দুল কুদ্দুস(৪৮),জাহাঙ্গীরের ছেলে রবিউল(১৮),সুলতানের ছেলে সোহেল(২৮)।

অভিযোগ থেকে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্তরা বিভিন্ন সময় মসজিদের ইমাম ও সভাপতি কে হুমকি ধামকি দিয়ে আসছিল। মসজিদের ভিতরে দান বাক্সটি বছরে একবার খুলতো মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের ইমাম ইব্রাহিম ঘটনারদিন (৭ অক্টোবর) এশার নামাজ পড়িয়ে একদিনের ছুটি নিয়ে বাড়ি চলে যান এবং ইউনুসকে ফজরের নামাজ পড়াতে বলেন।

ইউনুস পরের দিন(৮ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে ভিতরে প্রবেশ করে মসজিদের বৈদ্যুতিক লাইট জ্বালালে মসজিদের ভেতরে থাকা আলমারি খোলা ও কাগজপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে পায়। পরে মসজিদে রাখা সিন্দুকের তালা ভাঙ্গা দেখা যায়। চোরেরা সিন্দুকের ভিতরে থাকা নয় মাসের বিভিন্ন স্থানের দানের প্রায় তিন লক্ষাধিক নিয়ে যায়। মসজিদের জানালার নেট ভেঙে তারা মসজিদে প্রবেশ করে বলে ধারনা তাদের। পরে ইউনুস মসজিদের ইমাম ইব্রাহিমকে মুঠোফোনের ঘটনা জানালেন ইব্রাহিম পরে মুঠো ফোনে সভাপতি কে ঘটনা অবহিত করেন।

ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, উভয় গ্রুপের সাথে জমি নিয়ে বিরোধ আছে। তারপরও আমাদের তদন্ত অব্যাহত আছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar