1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের কবি আল মামুন পেলেন রৌপ্য পদক : পাকনেত্র'র প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

যশোরের কবি আল মামুন পেলেন রৌপ্য পদক : পাকনেত্র’র প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩০৫ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী, যশোর ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাহিত্য জগতে অনবদ্য সৃষ্টি পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার (৭ ই অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন কে রৌপ্য পদক,উক্ত সাহিত্য সংগঠনে সক্রিয় ভুমিকা রাখার জন্য আন্তর্জাতিক সেরা সক্রিয় পদক, ও সেরা কমিটির পদক প্রদান করা হয়। এছাড়াও আমেরিকান কবিতার পক্ষ থেকে সেরা সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানটিতে ২টি অধিবেশনে বিভক্ত করা হয়,১ম অধিবেশন বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২য় অধিবেশন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। ১ম অধিবেশনের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরুষ্কার প্রাপ্ত বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব রেজাউদ্দিন স্টালিন মহোদয়। ১ম অধিবেশনের উদ্বোধন করেন কবি,পরিবেশ বিজ্ঞানী ও বিশ্ব ব্যাংক কনসালটেন্ট জনাব, জাহাঙ্গীর আলম রুস্তম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ছড়াকার ও বাংলা একাডেমির আজীবন সদস্য জনাব আতিক হেলাল সহ আরো অনেকে।

এরপর সংগঠনটির প্রতিষ্ঠাতা জনাব এ,কে,এম কবির উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানের ২য় অধিবেশন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল ও রাষ্ট্রদূত(অবঃ) জনাব আমসাআ আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি,গবেষক ও সঙ্গীতজ্ঞ জনাব প্রাকৃতজ শামিমরুমি টীটন। এসময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক ও সম্পাদক ‘দৈনিক দেশ জগৎ’ জনাব মাহমুদুল হাসান নিজামী।

২য় অধিবেশনের শুরুতেই জমকালো ভাবে ফিতা কেটে ফুলঝুরি ছিটিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাগ্রত মহানায়ক জনাব শিহাব রিফাত আলম,চেয়ারম্যান, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ, ভারত অষ্টেলিয়া ও কানাডা সহ বিভিন্ন দেশের বিশিষ্ট কবি সাহিত্যিকগণ।

গুনীজনদের আলোচনার ফাকে কবিতা, ছড়া ও গান পরিবেশন করেন উক্ত সংগঠনের কবি সাহিত্যিকগণ, বিশেষ করে, পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের কেন্দ্র কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার কবি মোঃ আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ আলোচনার শেষার্ধে বিভিন্ন ক্যাটাগরির উপর কবি সাহিত্যিকদের হাতে তুলে দেয়া হয় স্বর্নপদক,রৌপপদক ও বিশেষ সাহিত্য সম্মাননা। সর্বশেষ পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব এ কে এম কবির উদ্দীন মহোদয় তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar