লক্ষ্মণ চন্দ্র মন্ডল,বাঘারপাড়া(যশোর।
বাঘারপাড়ার প্রেমচারা গ্রামের বাউল সাধক লোক কবি শেখ আমীর আলী সাঁইজির বাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ১৩ অক্টোবর ঔরশ পালিত হবে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শালিখার ঘোষগাতী গ্রামের বাউল সাধক মুর্শিদ শাখাতুল্লাহ সাঁইজি প্রায় ৪০/৫০ বছর পুর্বে প্রেমচারা গ্রামে আসা যাওয়া শুরু করলে অনেক ভক্ত সাইজিঁর মুরিদান গ্রহন করে সাধন জগতে প্রবেশ করেন। সেই থেকে এ গ্রামে প্রতি বছর ঔরশ পালিত হয়ে আসছে।
শাখাতুল্লাহ সাঁইজির প্রিয়ভক্ত শেখ আমীর আলী সাঁইজি। ১৯৭১ সালের ৬ এপ্রিল প্রেমচারা গ্রামেই শেখ আমীর আলীর জন্ম। পিতা আলেক শেখ ও মাতা মোছাঃ জোহরা খাতুনের তিন পুত্র সন্তানের মধ্যে শেখ আমীর আলী সবার বড়। ১৩/১৪ বছর বয়সে শেখ আমীর আলী শাখাতুল্লাহ সাঁইজির কাছে মুরিদ হন। অল্প বয়সে সাধন জগতে প্রবেশ করে শেখ আমীর আলী দির্ঘপথ অতিক্রম করে শাখাতুল্লাহ সাঁইজির প্রিয়ভক্ত রুপে পরিগনিত হয়ে সাঁইজি উপাধি লাভ করেন।
শেখ আমীর আলী অসংখ্য বাউল ও মুশিদী গান রচনা করে সাধারন ভক্তহৃদয়ে প্রিয়ভাজন হয়ে ওঠেন। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক লোক সংস্কৃতির ধারক বাহকদের পরিচিতি পর্ব অনুষ্ঠানে বাউল সাধক লোক কবি শেখ আমীর আলী সাঁইজির বেশকিছু স্বরচিত বাউলগান ও পরিচয় পর্ব প্রচার হওয়াই তিনি ভক্তহৃদয়ে বেশ জায়গা করে নিয়েছেন। কয়েক বছর ধরে বাউল সাধক লোক কবি শেখ আমীর আলী সাঁইজির বাড়িতেই এই ঔরশ পালিত হয়ে আসছে। এলাকার বিভিন্ন গ্রামের শত শত ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহন করে রাতব্যাপি মুর্শিদীগানে নিমগ্ন থাকেন।