1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বপ্ন সংসার - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

স্বপ্ন সংসার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩২৮ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাইলেই কি সংসার করা যায়?

হ্যাঁ, সংসার গড়া যায়, ধরে রাখা যায় কতোদিন, কতক্ষণ? 

তবে, তুমি চাইলে সংসার হতো, ঘর বাঁধা যেতো। 

থাকতো ভালোবাসা, মান-অভিমান

রাগ-অনুরাগ, হাজারও খুনসুটি।

ঘর আলো হতো নবজাতকের চাঁদমুখে, সখ্যতা হতো নতুন প্রজন্মের  সঙ্গে, স্বপ্ন সাধ থাকতো, থাকতো মায়াজাল। 

জোৎস্না রাত আসতো সংসারে, শীতের সকাল আর শরতের স্নিগ্ধ বিকেল থাকতো,  একটা জোনাকজ্বলা টিমটিমে সন্ধ্যা-রাত থাকতো।

সুবিশাল নির্মল নীল আকাশ থাকতো সংসার জুড়ে, থাকতো সাদা মেঘের নরম পরশ, ভালোবাসার অসংকোচ  উল্লাস।

পুকুর ধারে মৃদু বাতাসে দোল খেতো আমাদের দুলদুলি, টুনটুনিরা,

গল্প-গুজবে বিকেল সন্ধ্যা ও রাতে

কতো-শত গল্প হতো।

সিনেমা-নাটক-টেলিছবির আর্টিস্টদের নিয়ে বিতর্ক হতো, স্বপ্নীল নীড়ে।

ফুল বাগানে গোলাপ জবা জুই চামেলির মোহনীয় মৌমাত হতো।

সংসার হলে শয়নকক্ষে সোনালী ফ্রেমে আমাদেরও একটি যুগল ছবি থাকতো, অহর্নিশী সেই সৃষ্টিতে চোখ লেগে থাকতো।

হয়তো, সড়কের সোডিয়াম লাইটের নীচে দু’জন হাত ধরাধরি করে রাত-বিরাতে হেঁটে বেড়ানোর মতো

আমাদের বহু-শত মধুময় স্মৃতি জমে যেতো।

ফুসকার ঝাল, খেজুরের রস, পৌষের জোসনামাখা কতো সফেদরাত, বাগিচায় হেঁটে হেঁটে প্রেমোময় কথামালার গল্প লেখা হতো।

আমরা হয়তো নিঃসঙ্গতা আর নীরবতা ছাড়া আর কিছুই চাইনি।

তাই হয়নি সুখের স্বপ্নবুনন, সংসার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar