1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রাম বিসিক শিল্প নগরীর তুলার মিল আগুনে ভষ্মিভুত - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত

কুড়িগ্রাম বিসিক শিল্প নগরীর তুলার মিল আগুনে ভষ্মিভুত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩১৮ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের বিসিক শিল্প নগরীতে মা গার্মেন্টস এর একটি তুলার মিল ও দুটি গোডাউন আগুনে ভষ্মিভুত হয়েছে।

রোবাবার সকাল ১০টার দিকে মিলে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে কুড়িগ্রাম, উলিপুর, রাজারহাট ও লালমনিরহাটের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২ ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি কারনে আগুনের সুত্রপাতা ও কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

মিলের শ্রমিক ও স্থানীয়রা জানায়, তুলার মিলের মেশিন থেকে আগুনের সুত্রপাত হলে তা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। মিলের মালিক মহসীন আলী ওমরা হজ্জ পালন করতে দেশের বাইরে রয়েছেন বলে জানান স্থানীয়রা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান, বিসিক শিল্প নগরীর অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগুন নিয়ন্ত্রনে আসায় ক্ষতির পরিমান নিরুপন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান জানান, মিলের মালিক ওমরা হজ্জ পালন করতে দেশের বাইরে রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে উর্ধতন কর্মকর্তাদের জানানো হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো: জসিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রনে এনেছে। কেন না বিসিক শিল্প নগরীর এই তুলার মিলের পাশে জুটমিলসহ অন্যান্য মিল ও রয়েছে। অন্যান্য মিলের যাতে সমস্যা না হয় সেজন্য ফায়ার সার্ভিস কর্মীরা সজাগ ছিলেন। তদন্তের পর রিপোর্ট দেয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

কুড়িগ্রাম বিসিক শিল্প নগরীর ডিপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতির পরিমান নিরুপন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar