বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের ভুলবাড়িয়ায় শ্যামা পূজা অনুষ্ঠান পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। শুক্রবার রাত ৯ টার দিকে এ অনুষ্ঠানে যোগ দেন তঁারা।
এ সময় এ সংক্রান্ত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। সভাপতিত্ব করেন স্থানীয় ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুছ আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, কৃষক লীগ নেতা সুলতান আহমেদ, যুবনেতা রিয়াদ হোসেন,ইউপি সদস্য শের আলী, ফিরোজ হাসান, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা সাদ খান হিমেল প্রমুখ।