1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের কবি আব্দুস সাত্তারের ২য় মৃত্যু বার্ষিকী আজ ২ নভেম্বর - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

যশোরের কবি আব্দুস সাত্তারের ২য় মৃত্যু বার্ষিকী আজ ২ নভেম্বর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪২২ জন খবরটি পড়েছেন

 স্টাফ রিপোর্টার, যশোর

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের তথা দক্ষিণ বঙের কৃতি সন্তান ও বিশিষ্ট কবি ব্যাক্তিত্ব আলহাজ্ব কবি এস এম আব্দুস সাত্তারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ বুধবার। 

তিনি অসংখ্য কবিতা,ছড়া,ইসলামিক গজল,ছোটগল্প,উপন্যাস, নাটক  লিখেছেন। 

তার প্রকাশিত গ্রন্থসমুহের মধ্যে রয়েছে মুক্তির মালা, দাওয়াতে রাসুল, ক্ষুদ্র উপহার। অপ্রকাশিত বইসমুহের মধ্য অন্যতম প্রতিশোধ,রাত অন্ধ,মহাবিদ্যালয়।

 সমসাময়িক বেশ কয়েকটি দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশিত হতো। স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কাছ থেকে তিনি পুরস্কৃত হয়েছেন।

তার  মৃত্যু পরবর্তী সময়ে কবি পরিবার মানবতার সেবায় ‘কবি আব্দুস সাত্তার ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গঠন করেছে। ফাউন্ডেশনের উদ্যোগে ইতিমধ্যেই ফ্রী সহিহ্ কোরআন শিক্ষা প্রশিক্ষণ, ফ্রী কোরআন শরীফ বিতরণ, এতিম ও অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ  বেশকিছু সেবামূলক কর্মসূচি গ্রহন করেছে।

মৌলভী আইনুদ্দীন শেখ ও আর বি এম জোবায়দা বেগমের ঔরসজাত ৪র্থ সন্তান কবি আব্দুস সাত্তার ১৯৩৪ সালের ২৫ জুলাই যশোর জেলার অন্তর্গত অভয়নগর থানার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের ঐতিহ্যবাহী শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। 

২০২০ সালের ২ নভেম্বর, ১৫ রবিউল আউয়াল সোমবার কবি দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমান। আজ কবির ২য় মৃত্যু বার্ষিকী।

 মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। 

কবি পরিবারের পক্ষ থেকে কবির আত্নার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়ার প্রার্থনা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar